Showing posts with label অসাধারণ শিক্ষণীয় গল্প. Show all posts
Showing posts with label অসাধারণ শিক্ষণীয় গল্প. Show all posts

Sunday, May 17, 2020

যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প । A Educational Story: Building Own House.

যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প । A Educational Story: Building Own House.

অনুপ্রেরণামূলক-শিক্ষামূলক-বিখ্যাত-বাংলা-গল্প-carpenter-bangla-golpo-inspiration
Image by F. Muhammad from Pixabay 













একজন বয়স্ক কাঠমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাচ্ছেন। কারণ তার বয়স হয়ে গেছে এবং তিনি বাকি জীবনটা তার পরিবারের সাথে ভালভাবে কাটাতে চান। তিনি ঘর-নির্মাণ প্রতিষ্ঠানের মালিককে জানালেন যে, তিনি আর কাজ করবেন না। মালিক তার দক্ষ কাঠমিস্ত্রী হারাবেন ভেবে অনেক দুঃখ পেলেন। মালিক কাঠমিস্ত্রীকে শেষবারের মত একটি ঘর তৈরি করার জন্য অনুরোধ করলেন। কাঠমিস্ত্রীও মালিকের কথা ফেলতে পারলেন না এবং রাজি হয়ে গেলেন। কাঠমিস্ত্রীর কাজের প্রতি কোনও মনোযোগ ছিল না এবং জীবনের শেষ কাজটি অত্যন্ত খারাপভাবে শেষ করলেন। তিনি নিম্নমানের জিনিস দিয়ে ঘরটি নির্মাণ করলেন এবং অল্প সময়ে কাজ শেষ করলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর মালিক ঘরটি দেখতে আসলেন এবং ঘরটির চাবি কাঠমিস্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন এই ঘরটি তোমার উপহার। কাঠমিস্ত্রী হতভম্ব হয়ে গেলেন আর মনে মনে আফসোস করতে লাগলেন।
কাঠমিস্ত্রী সারাজীবন মানুষের জন্য সুন্দর সুন্দর ঘর তৈরি করে দিয়েছেন আর নিজের ঘরটি তৈরি  করেছেন অত্যন্ত খারাপভাবে। আগে জানলে নিজের ঘরটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতেন।

আসলে জীবনে আমরাও অনেক সময় ভূল করি, কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দেই না। নিজের কাজ নয় বলে নিম্নমানের কাজ করে ফেলি। অনেক সময় তার ফলাফল নিজের উপর এসে পড়ে। তাই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে গুণগত মানের সাথে করতে হবে।

(Story Idea: livelifehappy.com)


আরও পড়ুন

আপনি জানেন কী আপনি মূল্যবান? একটি শিক্ষণীয় সুন্দর গল্প

প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প


প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প। How to Find Happiness: A Bangla Educational Story

প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প। How to Find Happiness: A Bangla Educational Story

অনুপ্রেরণামূলক-শিক্ষামূলক-বিখ্যাত-বাংলা-গল্প-Famous-bangla-story
Photo by Donovan Valdivia on Unsplash













একদিন একজন প্রশিক্ষক ৫০ জন লোককে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষক হঠাৎ করে সবাইকে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াতে বললেন। তারপর তিনি সবার হাতে একটি করে বেলুন দিলেন এবং বেলুনের উপর কলম দিয়ে নিজের নাম লিখে বেলুনগুলো জমা দিতে বললেন । সবাই তাদের নাম লিখলেন এবং প্রশিক্ষকের কাছে বেলুনগুলো  জমা দিলেন। প্রশিক্ষক বেলুনগুলো নিয়ে যে রুমে প্রশিক্ষণ চলছিল তার পাশের একটি রুমে এলোমেলোভাবে রাখলেন। এবার প্রশিক্ষক ৫ মিনিটের মধ্যে পাশের রুম থেকে নিজের নামের বেলুনটি খুঁজে বের করতে বললেন। সবাই নিজের নিজের নামের বেলুন খোঁজার জন্য ছুটাছুটি শুরু করল, বেলুন ধরার জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করল। কিন্তু কেউ ৫ মিনিটের মধ্যে তার নিজস্ব বেলুনটি খুঁজে পেল না। আরো ৫ মিনিট সময় দিয়ে প্রশিক্ষক বললেন, এবার  যে কোন একটি বেলুন ধরুন এবং বেলুনে যার নাম লেখা থাকবে তার হাতে বেলুনটি দিয়ে দিবেন। এবার অল্প সময়ের মধ্যে সবাই তাদের নিজস্ব বেলুনটি হাতে পেলো।

এখান থেকে বাস্তব জীবনে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। সবাই জীবনে সুখ খোঁজা নিয়ে ব্যস্ত কিন্তু কেউ জানেনা সুখ কোথায় আছে। আসলে আমাদের সুখ অন্য মানুষের সুখের মধ্যে নিহিত। এটাই মানবধর্ম হওয়া উচিত। অন্যকে সুখী করুন, আপনিও আপনার সুখ পাবেন।

(Story Idea: livelifehappy.com)

আরও পড়ুন

যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প 

আপনি জানেন কী আপনি মূল্যবান? একটি শিক্ষণীয় সুন্দর গল্প

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প



আপনি জানেন কী আপনি মূল্যবান?-A Educational Story on Self Value

আপনি জানেন কী আপনি মূল্যবান?-A Educational Story on Self Value

অনুপ্রেরণামূলক-শিক্ষামূলক-বিখ্যাত-বাংলা-গল্প Photo by Precondo CA on Unsplash
Photo by Precondo CA on Unsplash
















একদিন একজন শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছেন। শিক্ষক ছাত্রদের  বললেন, আজ আমি তোমাদেরকে একটি নতুন জিনিস শিখাব। এরপর শিক্ষক তার পকেট থেকে একটি একশত টাকা নোট বের করলেন এবং ছাত্রদের বললেন, এই একশত টাকা নোটটি কে নিতে চাও হাত তুলো। ছাত্রদের মধ্যে  অনেকেই নোটটি নেওয়ার জন্য হাত তুললো। শিক্ষক এবার নোটটিকে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে কুৎসিত করে ফেললেন এবং আবারো বললেন, এবার নোটটি কে নিতে চাও? ছাত্রদের মধ্যে  অনেকেই আবারো নোটটি নেওয়ার জন্য হাত তুললো।
এবার শিক্ষক নোটটিকে মাটিতে ফেলে দিয়ে তার পায়ের জুতা দিয়ে ঘষে ঘষে নোংরা করে ফেললেন। শিক্ষক আবারো ছাত্রদের বললেন, এবার এই নোংরা নোটটি কে নিতে চাও? ছাত্রদের মধ্যে  অনেকেই আবারো নোটটি নেওয়ার জন্য হাত তুললো।

এবার শিক্ষক সব ছাত্রকে ধন্যবাদ জানিয়ে বললেন, আমরা আজ অনেক মূল্যবান একটি জিনিস শিখলাম। টাকাটা যখন সুন্দর ছিল তখন তার মূল্য ছিল একশত টাকা, যখন হাত  দিয়ে নোটটি কচলানো হলো তখনও তার মূল্য একশত টাকা এবং যখন নোটটি পা দিয়ে ঘষে নোংরা করা হলো তখনও তার মূল্য একশত টাকা। অর্থাৎ টাকার অবস্থা যাই হোক তার মূল্য কমেনি যার কারণে তোমরা যে কোন অবস্থায় টাকাটা নিতে চেয়েছ। আসলে আমাদের জীবনটাও এই একশত টাকা নোটের মত। জীবনে অনেকবার আমাদের নেওয়া সিদ্ধান্ত এবং আমাদের জীবনে আসা পরিস্থিতি দ্বারা আমাদের ফেলে দেওয়া হয়, কচলানো হয় এবং জীবনে ময়লা লেগে দেওয়া হয়। তখন আমরা মনে  করি আমরা নিরর্থক, মূল্যহীন। আসলে কি আমরা মূল্যহীন হয়ে যাই? না। নোটটির মত আমরাও কখনও মূল্যহীন হই না, শুধু আমাদের অবস্থার পরিবর্তন হয়। তবে যা ঘটেছে বা কী হবে তা বিবেচনা না করে আপনি কখনই আপনার মূল্য হারাবেন না। আপনি বিশেষ একজন-এটা কখনও ভূলে যাবেন না।

(Story Idea: livelifehappy.com)



আরও পড়ুন

যখন আপনি নিজেই নিজের ঘরের কারিগর। অতি শিক্ষণীয় একটি গল্প 

প্রকৃত সুখ কোথায়? জীবনে শিক্ষা নেওয়ার মত একটি বাংলা গল্প

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প


Friday, May 15, 2020

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প-Famous Story on Don't Judge Quickly

দ্রুত মন্তব্য করলে জীবনে কি সমস্যা হতে পারে? জানুন জীবন দর্শনের অসাধারণ এক গল্প-Famous Story on Don't Judge Quickly

অসাধারণ-শিক্ষণীয়-গল্প-Bangla-golpo-pears-শিক্ষামূলক বিখ্যাত বাংলা গল্প
Image by Kerstin Riemer from Pixabay












একদা একজন লোক ছিল যার ছিল চার ছেলে। তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্ড় হয় এবং খুব দ্রুত কোন বিষয়ের উপর যেন মন্তব্য না করে। সুতরাং তিনি তাদের প্রত্যেককে একটি শিক্ষামূলক অনুসন্ধানে পাঠানোর পরিকল্পনা করলেন। অনুসন্ধানটি ছিল প্রতিটি ছেলে এক এক করে অনেক দূরে অবস্থিত একটি নাশপাতি গাছ দেখে আসবে।
প্রথম ছেলে শীতকালে গিয়েছিল, বসন্তে গিয়েছিল দ্বিতীয়টি, গ্রীষ্মে তৃতীয় এবং শরতে গিয়েছিল সবচেয়ে ছোট ছেলেটি।
যখন একে একে সবার যাওয়া শেষ হল এবং ফিরে আসলো, তখন তারা যা দেখেছিল তা

Thursday, May 14, 2020

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প- A Story of Starfish to Change Your Own Thinking

তারামাছের গল্প থেকে নিজেকে বদলানোর অসাধারণ শিক্ষণীয় গল্প- A Story of Starfish to Change Your Own Thinking


অসাধারণ-শিক্ষণীয়-গল্প-Bangla-golpo-famous-educational-stories
Photocredit: Pixabay













একদিন একজন বয়স্ক মানুষ আসলে বয়স্ক বলা হয়তো ভূল হবে পঞ্চাশোর্ধ মানুষ সমুদ্র তীর ধরে হেটে যাচ্ছিল। সমুদ্র তীরে তিনি কোটি কোটি তারা মাছ দেখতে পেলেন যেগুলো বালুচরে ছটফট করছে। হয়তো প্রবল ঢেউয়ের কারণে তারামাছ গুলো তীরে এসে আটকা পড়েছে কিন্তু সমুদ্রে ফিরে যেতে পারছে না। ইতোমধ্যে বয়স্ক মানুষটি একজন যুবক ছেলেকে সমুদ্রের তীরে দেখতে পেলেন।যুবক ছেলেটি এক একটি তারা মাছ ধরছিল আর  সমুদ্রের দিকে নিক্ষেপ করতেছিল যাতে মাছগুলোর জীবন বেঁচে যায়।বেশি বয়সী মানুষটি যুবকের এই কান্ড দেখে রীতিমতো