Showing posts with label অফিসিয়াল জোকস. Show all posts
Showing posts with label অফিসিয়াল জোকস. Show all posts

Saturday, May 30, 2020

আমি একটা কারেন্টের বাল্ব- বাংলা মজার জোকস-Man Women Bangla Funny Jokes

আমি একটা কারেন্টের বাল্ব- বাংলা মজার জোকস-Man Women Bangla Funny Jokes

একটি কারখানায় একজন মহিলা ও একজন পুরুষ কর্মচারীর মধ্যে কথোপকথন হচ্ছে।

মহিলা: আমি চাইলে যখন তখন বসের কাছে ছুটি নিতে পারি।

পুরুষ: সেটা কিভাবে সম্ভব?

মহিলা: অপেক্ষা করেন এবং দেখেন বলে, ছাদের উপরে পা এবং নিচে মাথা করে ঝুলিয়ে থাকলো।

বস আসলো এবং মহিলাকে বলল: আপনি এটা কি করছেন?

মহিলা: আমি একটা কারেন্টের বাল্ব।

বস: অতিরিক্ত কাজের চাপে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি বাসা গিয়ে বিশ্রাম নেন।

মহিলার সাথে সাথে পুরুষটিও বাসা যেতে লাগল এবং বস পুরুষটিকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন?

পুরুষ: কারেন্টর বাল্ব ছাড়া আমি অন্ধকারে কাজ করতে পারবো না।


photo source: publicdomain

Saturday, December 5, 2015

ফাও ৪০০০টাকা লাভ

ফাও ৪০০০টাকা লাভ

ফাও ৪০০০টাকা লাভ -bangla-interesting-jokes
অফিসের নতুন বড়কর্তা কাজের ব্যাপারে খুব কড়া। কাউকে একবিন্দু ছাড় দেন না। চাকরির প্রথম সপ্তাহেই একদিন খেপে গেলেন তিনি। রেগেমেগে রুম থেকে বেরিয়েই এক লোককে পাকড়াও করলেন। অফিসের সবার সামনে চিৎকার করে বললেন, ‘সপ্তাহে কত টাকা মাইনে পাও তুমি, শুনি?’
লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ‘৪০০০ টাকা’।
বড়কর্তা তাঁর মুখের ওপর ৪০০০ টাকা ছুড়ে দিয়ে বললেন, ‘এই নাও তোমার এ সপ্তাহের মাইনে, আর বেরিয়ে যাও।’
লোকটা বেরিয়ে যাওয়ার পর বললেন বড়কর্তা, ‘প্রয়োজন হলে এভাবেই অফিসের প্রত্যেককে বের করে দেব আমি। যাই হোক, ওই লোকটা আমাদের অফিসে কী কাজ করে?’
কর্মচারীদের একজন বলল, ‘স্যার, ও আমাদের এখানে পিৎজা ডেলিভারি দেয়
!’